Home রাজ্যরাজ্যের ডিজিপির আত্মহত্যার চেষ্টা, পুলিশ সদর দপ্তরে ছুটলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ডিজিপির আত্মহত্যার চেষ্টা, পুলিশ সদর দপ্তরে ছুটলেন মুখ্যমন্ত্রী

by Pravakar Baidya
0 comments 19 views

আগরতলা, ২০ জুলাইঃ  রাজ্য পুলিশের মহা নির্দেশক ডিজিপি অনুরাগের আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে চাঞ্চল্য। ঘটনার খবর পাওয়ার পরপরই মুখ্যমন্ত্রী পুলিশ সদর দপ্তরে ছুটে যান।সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক ডিজিপি অনুরাগ আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশ সদর দপ্তরে যান। সেখানে তিনি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ঘটনার বিস্তারিত খোঁজ নেন।পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। ডিজিপির চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।ঘটনাকে ঘিরে পুলিশ সদর দপ্তরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Leave a Comment