Home ত্রিপুরাশান্তিরবাজার থানায় “নেশা মুক্ত ভারত অভিযান” এর শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত

শান্তিরবাজার থানায় “নেশা মুক্ত ভারত অভিযান” এর শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত

by Pravakar Baidya
0 comments 9 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১১ আগস্ট: দেশজুড়ে চলা “নেশা মুক্ত ভারত অভিযান” এর অঙ্গ হিসেবে শান্তিরবাজার থানায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন থানার প্রাঙ্গণে সমস্ত পুলিশ কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই শপথে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। তিনিই সকলকে শপথ বাক্য পাঠ করান।শপথ গ্রহণের সময় পুলিশ কর্মীদের একসাথে বলতে শোনা যায়, “আমরা নেশা মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে নিজেদেরও নেশামুক্ত করব। আমি আমার পরিবার, সমাজ এবং বন্ধুদেরও নেশা থেকে দূরে রাখতে সর্বদা উদ্যোগী থাকব। আমি আমার এই দেশকে নেশা মুক্ত করার জন্য সর্বদা প্রচেষ্টা থাকবে শপথের সময় সকলে ডান হাত সামনে সোজা করে অঙ্গীকার করেন। অনুষ্ঠানে থানার কয়েকজন আধিকারিকের পাশাপাশি দু-একজন স্থানীয় বাসিন্দাকেও উপস্থিত থাকতে দেখা যায়।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে যুব সমাজের একটা বড় অংশ মাদকের দিকে ঝুঁকছে। এই পরিস্থিতি থেকে যুব সমাজকে বাঁচাতে হলে প্রশাসনকে প্রথমে নিজেদের থেকেই উদ্যোগ নিতে হবে। “পরিবর্তন নিজের থেকে শুরু” – এই বার্তা দিয়েই আজকের এই কর্মসূচি।থানার আধিকারিক বলেন, “শুধুমাত্র অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সচেতনতা। আমরা পুলিশরা যদি নিজেরা শপথ নিয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে সাধারণ মানুষও অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে আমরা স্কুল, কলেজ এবং বিভিন্ন ক্লাবে গিয়েও এই সচেতনতা প্রচার করব।”স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, পুলিশ প্রশাসন যদি এভাবে উদ্যোগী হয় তাহলে শান্তিরবাজার এলাকা থেকে মাদকের কারবার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।প্রসঙ্গত, “নেশা মুক্ত ভারত অভিযান” এর মূল লক্ষ্য হল ২০২৬ সালের মধ্যে দেশকে মাদক মুক্ত করা। এই লক্ষ্যে দেশের প্রতিটি থানা, স্কুল, কলেজ এবং সরকারি দফতরে সচেতনতা এবং শপথ গ্রহণ কর্মসূচি চলছে।

Leave a Comment