Home রাজ্যশান্তিরবাজারে ধুমধাম করে পালিত হলো উল্টো রথযাত্রা

শান্তিরবাজারে ধুমধাম করে পালিত হলো উল্টো রথযাত্রা

by Pravakar Baidya
0 comments 8 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ২৪ জুলাই:ভক্তি আর আনন্দের মধ্য দিয়ে শান্তিরবাজারে পালিত হলো ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান সড়ক দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রথে অধিষ্ঠান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ঢাক-ঢোল, কীর্তন আর হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল ভক্তদের নাচ। রঙিন পোশাকে সেজে মহিলা ও তরুণীরা রাস্তায় কীর্তনের তালে তালে নাচে অংশ নেন। তাঁদের দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমান হাজারো মানুষ। নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে দেখা যায়। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও উল্টো রথকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ছিল ভক্তদের মধ্যে। রথ মাসির বাড়ি থেকে মাসির বাড়ি ফেরার এই দিনটিকে ঘিরে শান্তিরবাজারে উৎসবের আবহ তৈরি হয়।

Leave a Comment