Home রাজ্যশান্তিরবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতীয় মজদুর সংঘের ৭২৩তম প্রতিষ্ঠা দিবস

শান্তিরবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতীয় মজদুর সংঘের ৭২৩তম প্রতিষ্ঠা দিবস

by Pravakar Baidya
0 comments 7 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ২৩ জুলাই: ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হল শান্তিরবাজারে। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে শান্তিরবাজার জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন মজদুর সংঘের সদস্যরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের শান্তিরবাজার শাখার নেতৃত্ববৃন্দ। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাস জিপ চালক সংঘের সভাপতি অলোক দাস। অনুষ্ঠানে বক্তারা মজদুর সংঘের আদর্শ ও শ্রমিকদের অধিকারের কথা তুলে ধরেন। পাশাপাশি সমাজসেবামূলক কাজের মাধ্যমে দিনটি পালিত হয়। অন্যদিকে ত্রিপুরা অটো মজদুর সংঘের উদ্দ্যোগে শান্তিরবাজারে অবস্থিত বগাফা অটোষ্টেন্ডে ভারতীয় মজদুর সংঘের দলীয়পতাকা উত্তোলনকরে শ্রমীক গীত গাইয়ে ও বিভিন্নপ্রকারের সামাজিক কর্মসূচীর মাধ্যমে আজকের এই কর্মসূচী পালনকরাহয়। ভারতীয় মজদুর সংঘের সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের সদস্যরা প্রতিষ্ঠাদিবস উৎযাপন করে শান্তিকলোনী এলাকার এক শ্রমিক ভাইয়ের কৃতী সন্তানকে সংবর্ধনা প্রদানকরে। জানাযায় শ্রমিক ভাইয়ের কন্যাসন্তান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদের দ্বাদশপরিক্ষায় দশমস্থান অর্জন করে। তাই কৃতি ছাত্রীকে সংবর্ধনা ও কিছু অর্থরাশী প্রদানকরে অটো মজদুর সংঘের সদস্যরা। পরবর্তী সময় সকলেমিলে লাউগাং অবস্থিত মনোরমাশিশুনিকেতনেগিয়ে শিশুদের মধ্যে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরন করে। আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের মাদার কমিটির কো কনভেনার বাপি দেবনাথ, সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের সাবডিভিশনাল সেক্রেটারী অপু মজুমদার, প্রেসিডেন্ট প্রসনজিৎ দেবনাথ সহ অন্যান্যরা। আজকের দিনে সাউথ ত্রিপুরা অটেরিক্সা মজদুর সংঘের এইধরনের সামাজিক কর্মসূচীকে সকলে সাধুবাদ জানান

Leave a Comment