নিজস্ব প্রতি নিধি,শান্তিরবাজার,১৯ আগস্ট:
ভারতীয় জনতা পার্টি, ৩৬ শান্তিরবাজার মণ্ডল কমিটির উদ্যোগে বুধবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। শান্তিরবাজার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলা কৃষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, মণ্ডল কমিটির সহ-সভাপতি রমেশ রিয়াং, মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক বিকাশ সেন এবং শান্তিরবাজার মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ সহ দলের অন্যান্য কার্যকর্তারা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ বলেন, “মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ছিলেন ত্রিপুরার আধুনিক স্থপতি। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে তাঁর অবদান আজও ত্রিপুরাবাসীকে অনুপ্রাণিত করে। তাঁর আদর্শকে সামনে রেখেই আমরা রাজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠান শেষে মহারাজের আদর্শ ও কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়। দলীয় কার্যকর্তারা মহারাজের দেখানো পথে রাজ্য গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
6
