Home দেশসরকারি হাসপাতালে নবজাতক জন্মালেই মিলবে সোনার আংটি? ভাইরাল দাবিতে তোলপাড়

সরকারি হাসপাতালে নবজাতক জন্মালেই মিলবে সোনার আংটি? ভাইরাল দাবিতে তোলপাড়

by Pravakar Baidya
0 comments 3 views

ডেস্ক রিপোর্ট, তামিলনাড়ু, ২৬ সেপ্টেম্বর : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি দাবিকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই নবজাতকের জন্য মিলবে সোনার আংটি।সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপে এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন এটি তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের আসন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি।তবে এখন পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা জারি করা হয়নি। প্রশাসনের তরফে এই দাবিকে গুজব বলেও সতর্ক করা হচ্ছে।আমাদের তরফে এই ভাইরাল দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। কোনো সরকারি ঘোষণা ছাড়া এই ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হচ্ছে।

Leave a Comment