ডেস্ক রিপোর্ট, ভারত, ২৬ আগস্ট : প্রেমিকার জন্য গাড়িতে ৩৪০০ টা চুমু খেয়েছিল প্রেমিক, আর তারপরেই খেলা ঘুরে গেল। গাড়ি আটকালো পুলিশ, আর গুনতে হলো মোটা টাকার জরিমানা! ঘটনাটা কোথায় ঘটেছে জানেন? ঘটনাটা গোয়ালিয়রের। ছেলেটার নাম আদিত্য শিখাওয়ার। তার একটা ধবধবে সাদা নতুন গাড়ি। তার প্রেমিকা কি করলো জানেন? রিল বানানোর জন্য পুরো গাড়িটা লিপস্টিক পরে চুমু দিয়ে ভরিয়ে দিল! ১ টা না, ২ টা না… পুরো ৩৪০০ টা লিপস্টিকের চুমুর দাগ! গাড়ির দরজা, বনেট, পেছন… যেখানে দেখবেন সেখানেই শুধু চুমু আর চুমু। রাস্তায় বেরোলেই সবাই তাকিয়ে থাকতো। কেউ ভাবতো এটা গাড়ি, নাকি প্রেমের বিজ্ঞাপন! আর তারপরেই হলো আসল কান্ড। এই গাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। আর ভিডিওটা চলে গেল সোজা পুলিশের কাছে। পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটিকে আটক করলো। মালিককে থানায় ডেকে পাঠানো হলো।
পুলিশ বললো, “প্রেম করছো ভালো কথা, কিন্তু গাড়ির চেহারা এভাবে পাল্টে রাস্তায় চালাতে পারো না। এটা Motor Vehicle Act অনুযায়ী অপরাধ।” ব্যাস, প্রেমের খেসারত দিতে হলো। ৩৪০০ টা চুমুর দাম পড়লো সাড়ে পাঁচ হাজার টাকা! ৫৫০০ টাকা ফাইন!শুধু তাই নয়, পুলিশের কড়া নির্দেশ… যে চুমু দিয়ে এত কান্ড, সেই চুমু এখনই মুছে ফেলতে হবে। শেষমেশ ঘষে ঘষে সব লিপস্টিক তুলে তবে ছাড়া পেল গাড়ি। তো কি বুঝলেন? প্রেম করুন, অবশ্যই প্রেম করুন। চুমুও দিন।কিন্তু গাড়িকে প্রেমপত্র বানিয়ে রাস্তায় নামানোর আগে একবার ট্রাফিক আইনের কথা ভেবে নেবেন। কারণ লিপস্টিকের দাগ তো মুছে যাবে, কিন্তু ৫৫০০ টাকার ফাইনের দাগটা… পকেটে থেকেই যাবে!
৩৪০০ টা চুমুর দাম পড়লো সাড়ে পাঁচ হাজার টাকা! ৫৫০০ টাকা ফাইন!
5
