নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১৪ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে শান্তিরবাজারে আজ আয়োজিত হল এক বর্ণাঢ্য ‘হর ঘর তিরঙ্গা’ র্যালি। শান্তিরবাজার বিদ্যা জ্যোতি স্কুল এবং শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।শুক্রবার সকালে দুই স্কুলের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে হাতে জাতীয় পতাকা এবং ব্যানার নিয়ে শান্তিরবাজারের রাজপথে এক সুন্দর র্যালিতে অংশ নেয়। ‘বন্দে মাতরম’ ধ্বনি আর তেরঙ্গা হাতে মিছিল শহরের সর্বত্র দেশপ্রেমের আবহ তৈরি করে।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কমিটির ভাইস চেয়ারম্যান দেবাশীষ ভৌমিক, স্কুল কমিটির শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি রাজীব চক্রবর্তী, স্কুল কমিটির সদস্য সত্যব্রত সাহা , শান্তিরবাজার বিদ্যা জ্যোতি স্কুলের প্রধান শিক্ষক সমর সরকার সহ উপস্থিত ছিলেন দুই স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।র্যালির প্রাক্কালে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানকে সামনে রেখে এবং দেশের স্বাধীনতাকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আয়োজন। আয়োজকরা আরও বলেন, “এই র্যালির মাধ্যমে আমরা সমগ্র দেশবাসীকে স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বার্তা দিতে চাই। প্রতিটি ঘরে তেরঙ্গা উড়ুক, প্রতিটি মনে জাগুক দেশের প্রতি গর্ব।”স্বাধীনতা দিবসের আগে শান্তিরবাজারের এই উদ্যোগ শহরবাসীর মনে এক নতুন উদ্দীপনা জাগিয়েছে।
শান্তিরবাজারে স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে যৌথ রেলি
38
previous post
