Home ত্রিপুরাযুব মোর্চার উদ্যোগে শান্তিরবাজারে তিরঙ্গা র‍্যালি

যুব মোর্চার উদ্যোগে শান্তিরবাজারে তিরঙ্গা র‍্যালি

by Pravakar Baidya
0 comments 9 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১৩ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেম ও জাতীয়তাবাদের বার্তা ছড়িয়ে দিতে যুব মোর্চার উদ্যোগে শান্তিরবাজারে এক বিশাল তিরঙ্গা র‍্যালিঅনুষ্ঠিত হলো।
রবিবার সকালে শান্তিরবাজার শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাতে জাতীয় পতাকা নিয়ে কয়েকশো যুবক-যুবতী র‍্যালিতে অংশগ্রহণ করেন। “ভারত মাতা কি জয়”, “বন্দে মাতরম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা শহর।র‍্যালিতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং মহাশয়। তিনিও হাতে তিরঙ্গা নিয়ে যুবকদের সাথে কয়েক কিলোমিটার পথ হাঁটেন এবং দেশের জন্য কাজ করার আহ্বান জানান।র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সভায় বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের ডাকে সাড়া দিয়েই আজকের এই র‍্যালি। দেশের যুবসমাজই দেশের ভবিষ্যৎ। দেশের সম্মান ও ঐক্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”যুব মোর্চার সভাপতি বলেন, এই র‍্যালির মূল উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করানো।র‍্যালিতে যুব মোর্চার কর্মকর্তা, বিভিন্ন মন্ডলের কার্যকর্তা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো র‍্যালি জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল।

Leave a Comment