নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১৪ আগস্ট: আগামীকাল ১৫ ই আগষ্ট শান্তির বাজার মহকুমাশাসকের উদ্দ্যোগে বেতাগাস্থীত শান্তির বাজার গভমেন্ট ডিগ্রী কলেজের মাঠে যথাযথ মর্যাদারসহিত অনুষ্ঠীত করাহয়ে ৮০ তম স্বাধীনতাদিবস। এই স্বাধীনতা দিবসের প্রাকমুহুর্তে শান্তির বাজার মহকুমাশাসক ,বোকাফা ব্লক ও শান্তির বাজার পুরপরিষদের যৌথ উদ্দ্যোগে এক সুবিশাল তিরঙ্গা বাইক র্যলি অনুষ্ঠীত করাহয়। বোকাফা ব্লক প্রাঙ্গনথেকে এই র্যলিটির শুভসূচনাকরাহয়। এই র্যলির শুভসূচনা করেন শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং ও মহকুমাশাসক তরুনকান্তি সরকার। এই র্যলিটি ব্লকথেকে শুরুহয়ে শান্তির বাজার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্তিহয়। আজকের এই র্যলি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন বোকাফাব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল। এই র্যলিতে উপস্থিতছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমাশাসক তরুনকান্তী সরকার, বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা। মহকুমাশাসক ও বোকাফা ব্লকের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই তিরঙ্গা র্যলিতে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।
5
