Home অপরাধবাইখোড়া আনন্দবৈদ্য পাড়ায় ৭ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

বাইখোড়া আনন্দবৈদ্য পাড়ায় ৭ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

by Pravakar Baidya
0 comments 2 views

নিজস্ব প্রতিনিধি,বাইখোড়া ,১৪ আগস্ট: বাইখোড়া আনন্দবৈদ্য পাড়ায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দবৈদ্য পাড়ার বাসিন্দা ভানু মুহুরীর ১৩ বছর বয়সী কন্যা, ৭ম শ্রেণিতে পাঠরত সংগীতা মুহুরী পরিবারের লোকজন বাড়িতে না থাকার সময় নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাইখোড়া থানার পুলিশ। পুলিশ নাবালিকাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কারণে অভিমান থেকেই এই ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।১৩ বছরের সংগীতার এই অকাল মৃত্যুতে আনন্দবৈদ্য পাড়া সহ গোটা বাইখোড়া এলাকায় নেমে এসেছে গভীর শোক।ঘটনার তদন্ত শুরু করেছে বাইখোড়া থানার পুলিশ।

Leave a Comment