Home ত্রিপুরা‘বন্দেমাতরম’ অবমাননার প্রতিবাদে শান্তিরবাজারে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মিছিল

‘বন্দেমাতরম’ অবমাননার প্রতিবাদে শান্তিরবাজারে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ মিছিল

by Pravakar Baidya
0 comments 9 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১৭ আগস্ট: জাতীয় গান ‘বন্দেমাতরম’-এর প্রতি অবমাননার প্রতিবাদে এবং জাতীয় মর্যাদা ও দেশপ্রেমের চেতনাকে সমুন্নত রাখার দাবিতে রবিবার শান্তিরবাজারে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৩৬ শান্তিরবাজার মণ্ডল যুব মোর্চার উদ্যোগে রবিবার এই মিছিলের আয়োজন করা হয়। প্রাকৃতিক বৃষ্টিকে উপেক্ষা করেই শত শত কর্মী সমর্থকরা মিছিলে অংশ নেন। মিছিলটি শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামের সামনে থেকে শুরু হয়ে গোটা বাজার পরিক্রমা করে শান্তিরবাজার নতুন ব্রিজ পর্যন্ত যায়। এরপর বগাফা রোড সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভার মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘটে। সভা থেকে বক্তারা জাতীয় গানের অবমাননার তীব্র নিন্দা জানান এবং দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।এদিনের এই প্রতিবাদ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, মন্ডল সহ সভাপতি পার্থ পাটারি, যুব মোর্চার ভাইস চেয়ারম্যান অঞ্জু মগ চৌধুরী, শান্তির বাজার মন্ডল কমিটির সাধারন সম্পাদক তথা বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং সহ দলের অন্যান্য নেতৃত্বররা। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণকারীদের দেশপ্রেমী স্লোগানে শান্তিরবাজারের আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।

Leave a Comment