নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ সেপ্টেম্বর:এডিসি’র ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে শনিবার বোকাফা ব্লকে মনোনয়ন পত্র জমা দিলেন তিপ্রা মথার প্রার্থীরা। প্রায় ৫ শতাধিক কর্মী-সমর্থককে নিয়ে এদিন বোকাফা ব্লক এলাকার বিভিন্ন ভিলেজ থেকে মোট ১০৯ জন তিপ্রা মথা প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে ১ থেকে ৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ধার্য করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন ব্লকে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। শান্তিরবাজার মহকুমায় বোকাফা ও জোলাইবাড়ি আর ডি ব্লক মিলিয়ে মোট ২০৬টি আসন রয়েছে। এর মধ্যে বোকাফা ব্লকে ১৪টি ভিলেজ মিলে রয়েছে মোট ১২২টি আসন। শনিবার বোকাফা ব্লক এলাকার বিভিন্ন ভিলেজ থেকে মোট ১০৯ জন তিপ্রা মথা প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এদিন তিপ্রা মথা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। উপস্থিত ছিলেন বীরচন্দ্র কলসি এমডিসি কেনারাম রিয়াং, হরেন্দ্র রিয়াং,সহ তিপ্রা মথা দলের নেতা প্রশান্ত রিয়াং,মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপ্রা মথা নেতৃবৃন্দ বলেন, গত ১০ বছর ধরে রাজ্য এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না। বুবাগ্রার নেতৃত্বে সুপ্রিম কোর্টে লড়াই করে আমরা এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের সুযোগ পেয়েছি। তিপ্রা মথা গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচনে জয় নিয়ে ১০০ ভাগ আশাবাদী তিপ্রা মথা দল। এডিসি এলাকার রাস্তাঘাট, শিক্ষা, পানীয় জল, স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে তিপ্রা মথা প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা আহ্বান জানান নেতৃবৃন্দ।
এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বোকাফায় মনোনয়ন জমা তিপ্রা মথার, ১০৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
6
