Home রাজ্যজোলাইবাড়িতে সাংবাদিককে বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি BDO-র

জোলাইবাড়িতে সাংবাদিককে বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি BDO-র

by Pravakar Baidya
0 comments 6 views

জোলাইবাড়ি প্রতিনিধি, ৬ সেপ্টেম্বর:  জোলাইবাড়ী ব্লকে সংবাদ সংগ্রহে বাধাদেওয়ার অভিযোগকে কেন্দ্রকরে এক সাংবাদিক সন্মেলনে মিলিতহন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। ঘটনার বিবরনে জানাযায় গতকাল রোজ শুক্রবার জোলাইবাড়ী ব্লকে এডিসি ভিলেজের নির্বাচনে মনোনয়ন পত্র জমাদেওয়ার বিষয়ে জোলাইবাড়ীর এক সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাঁধাদেওয়ার অভিযোগ উঠেআসে। এই অভিযোগের সংবাদ প্রকাশের পর জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা রিটানিং অফিসার নবব্রত দত্ত শনিবার নিজ অফিসকক্ষে সাংবাদিক সন্মেলনে মিলিত হন। আজকের এই সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূন্ন ভিত্তিহীন বলে জানান। তিনি ব্লকে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে জানান এই সাংবাদিক দীর্ঘ প্রায় ৩০ মিনিট পর্যন্ত অফিসের রুমে বসে এডিশনাল রিটার্নিং অফিসারের সঙ্গে গল্প করছেন। এই অবস্থায় অন্যরা মনোনয়ন পত্র জমাদিতে অসুবিধাহচ্ছে। তাইতিনি ঐ সাংবাদিককে রুম থেকে বেরহয়ে সংবাদ সংগ্রহকরার জন্য আবেদনকরেন। এই নিয়ে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে রুম থেকে বের করেদেওয়াহয়েছেবলে এবং সংবাদ সংগ্রহে বাঁধা দেওয়াহয়েছে বলে সংবাদ উপস্থাপন করাহয় বলে জানান। এই সংবাদের পরিপেক্ষিতে আজকে সাংবাদিক সন্মেলনে মিলিতহয়ে নিজ পতিক্রীয়া তুলে ধরলেন জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত।

Leave a Comment