Home ত্রিপুরাশান্তিরবাজারে ৬৫তম শিক্ষক দিবস উদযাপন, মুকুট অডিটোরিয়ামে গুণীজনদের সম্মাননা

শান্তিরবাজারে ৬৫তম শিক্ষক দিবস উদযাপন, মুকুট অডিটোরিয়ামে গুণীজনদের সম্মাননা

by Pravakar Baidya
0 comments 8 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ৫ সেপ্টেম্বর: আজ তথা শনিবার ৫ই সেপ্টেম্বর, ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী, দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। তারই অঙ্গ হিসেবে আজ শনিবার শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে মহাসমারোহে পালিত হল ৬৫তম শিক্ষক দিবস। বগাফা ব্লক ও শান্তিরবাজার পৌর পরিষদের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন শেষে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন অতিথিরা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয়ের অধ্যাপক তীর্থ রাম রিয়াং, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিণ জেলা পরিষদের ইন্ডাস্ট্রি এন্ড কমার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুমন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী দেবাশীষ ভৌমিক, শান্তিরবাজার পৌর পরিষদের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাজীব চক্রবর্তী, শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী (বিদ্যা জ্যোতি) স্কুলের প্রধান শিক্ষক শ্রী সমর সরকার, বিদ্যালয় পরিদর্শক প্রণব সরকার সহ অন্যান্যরা।
এদিন এলাকার বহু অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জানানো হয়। শিক্ষকদের সমাজ গড়ার কারিগর হিসেবে অভিহিত করে বক্তব্য রাখেন অতিথিরা। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বগাফা ব্লকের ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা এবং ২৫ জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে সংবর্ধনা স্বরূপ সম্মান প্রদান করা হয়। পাশাপাশি মরণব্যাধি রোগে আক্রান্ত এক ছাত্র সত্যজিৎ পালকে শিক্ষক দিবসের অনুষ্ঠানের অর্থ বাঁচিয়ে আর্থিক সহযোগিতা করা হয়।এদিনের এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিভার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপস্থিত শিক্ষক, অতিথি এবং অভিভাবকদের মনমুগ্ধ করে তোলে।

Leave a Comment