Home রাজ্যবারান্দা থেকে আলমারি খুলে ৮ লক্ষ টাকার সোনা চুরি ঘটনা বেতাগা

বারান্দা থেকে আলমারি খুলে ৮ লক্ষ টাকার সোনা চুরি ঘটনা বেতাগা

by Pravakar Baidya
0 comments 2 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ৪ সেপ্টেম্বর : দক্ষিণ ত্রিপুরার বেতাগা নাথ কলোনি এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা! গভীর রাতে আলমারি থেকে উধাও প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না!জানা গেছে, বাড়ির মালিক অজিত দেবনাথ, যিনি পেশায় কলেজের পার্ট টাইম গেস্ট ফ্যাকাল্টি। ঘটনাটি ঘটে গত ১ লা আগস্ট রাতে।পরিবার সূত্রে খবর, বাড়ির সংস্কারের কাজ চলার কারণে আলমারিটি বারান্দায় রাখা ছিল। পরিবারের সকলে ভেতরের ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন, অর্থাৎ ২ রা আগস্ট সকালে ঘুম থেকে উঠে দেখেন, জানালা খোলা এবং বারান্দায় রাখা আলমারি থেকে সমস্ত সোনা উধাও!চোরেরা নিয়ে গেছে প্রায় ৫ ভরি স্বর্ণের গয়না এবং সাথে ২ জোড়া রূপার নূপুর। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে দাবি পরিবারের।ঘটনার পরদিনই, ২ রা আগস্ট শান্তিরবাজার থানায় একটি লিখিত মামলা দায়ের করেন অজিত দেবনাথ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তও করে। তদন্তের স্বার্থে অজিত দেবনাথের ভাইপো সহ বাড়িতে কর্মরত রাজমিস্ত্রিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।কিন্তু অভিযোগ, দীর্ঘ এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত চুরির কোনো কিনারা করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি এক রতি সোনাও।একই বাড়িতে অজিত দেবনাথ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন, পাশের ঘরেই থাকেন তার ভাইয়ের পরিবার। এই ঘটনায় গোটা পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অবশেষে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন অসহায় পরিবারটি।এখন দেখার বিষয়, পুলিশ কি পারবে ৮ লক্ষ টাকার সোনা উদ্ধার করে চোরকে জালে তুলতে? নাকি এই ঘটনাও ফাইলের তলায় চাপা পড়ে যাবে?

Leave a Comment