নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৫ সেপ্টেম্বর: মাদক মুক্ত সমাজ গড়ার বার্তা দিয়ে শান্তিরবাজারে শুরু হল বহু প্রতীক্ষিত অ্যান্টি ড্রাগ নক-আউট ফুটবল টুর্নামেন্ট। শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগাফা ইউথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়।
এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে লকডাউন এফসি বনাম নাইন বুলেটস গরজী মুখোমুখি হয়। মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরী শংকর রিয়াং, প্রাক্তন ফুটবলার দৃশ্যারায় রিয়াং, বিরচন্দ্র মনু জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, টুর্নামেন্ট কমিটির প্রেসিডেন্ট ডেভিডসন রিয়াং, সমাজসেবক দিপেন্দু চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সিম্পল রিয়াং, এডভাইজার কমিটির চেয়ারম্যান ভানু রিয়াং সহ অন্যান্যরা। উদ্বোধনী দিনে আনুষ্ঠানিকভাবে ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের শুভ সূচনা করেন বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমতি কৃষ্ণা রিয়াং। আগামী ২২ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল যজ্ঞের।
