Home রাজ্যশান্তিরবাজারে নবনির্মিত DTO অফিস পরিদর্শনে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী

শান্তিরবাজারে নবনির্মিত DTO অফিস পরিদর্শনে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী

by Pravakar Baidya
0 comments 8 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে নবনির্মিত জেলা পরিবহন অফিস (DTO) -এর নির্মাণ কাজ। শনিবার সেই নির্মীয়মাণ অফিস পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।এদিন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার মহকুমা শাসক দীপিকা গৌতম IAS, দক্ষিণ জেলার জেলা পরিবহন আধিকারিক কমলাকান্ত দেববর্মা, মোটর ভেহিকেল ইন্সপেক্টর জহর রিয়াং, পূর্ত দপ্তরের আধিকারিক প্রবীর বরণ দাস, ডিসিএম কাকলী সাহা, ডিসিএম সোইফ উদ্দিন আহমেদ, ডিসিএম সৌম্যজিৎ দাস, শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবক দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, রাজ্য ও কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার “সব কা সাথ, সব কা বিকাশ” নীতি নিয়ে কাজ করছে। স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং-এর প্রচেষ্টায় এবং ভারত সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স স্কিমে সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে এই অফিস নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই ৮০ শতাংশ কাজ শেষ, বাকি কাজ আগামী ২-৩ মাসে শেষ করে ডিসেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানো হবে।মন্ত্রী আরও বলেন, এই নবনির্মিত DTO অফিসে প্রতিটি তলায় অত্যাধুনিক পরিকাঠামো, বসার সুবিধা, ড্রাইভিং টেস্ট ট্র্যাক সহ সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এটি চালু হলে দক্ষিণ জেলার মধ্যে সবচেয়ে আধুনিক DTO অফিস হিসেবে এটি আত্মপ্রকাশ করবে। এতদিন শান্তিরবাজার মহকুমার মানুষকে পরিবহন সংক্রান্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন সহ বিভিন্ন কাজের জন্য হয়রানির শিকার হতে হতো। এই অফিস চালু হলে সেই হয়রানির স্থায়ী অবসান ঘটবে এবং মানুষ এক ছাদের নিচেই সমস্ত পরিষেবা পাবেন।

Leave a Comment