ভারত, ১৬ জুলাই, ডেস্ক রিপোর্ট ঃ উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দা ও বিতর্কিত ইসলামিক ধর্মপ্রচারক মাওলানা জারজিস আনসারি এক ধর্মীয় সভায় এমন একটি মন্তব্য করেছেন, যা ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি দাবি করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ একজন মুসলমান ছিলেন এবং তিনি দিনে পাঁচবার নামাজ পড়তেন। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু ব্যবহারকারী তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছেন। অনেকেই এটিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এবং ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করছেন। তবে এই বক্তব্যের পক্ষে কোনও গ্রহণযোগ্য ঐতিহাসিক বা প্রামাণ্য ধর্মীয় সূত্র এখন পর্যন্ত সামনে আসেনি। ফলে বিষয়টি মূলত তাঁর ব্যক্তিগত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। এদিকে, এই মন্তব্য নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা আইনি পদক্ষেপের তথ্য এখনও প্রকাশিত হয়নি।
ভগবান শ্রীকৃষ্ণ একজন মুসলমান ছিলেন এবং তিনি দিনে পাঁচবার নামাজ পড়তেন : মাওলানা জারজিস আনসারি
23
