Home রাজ্যশান্তির বাজার মোটরষ্টেন্ডে শনিমন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার একটি বেটারী পরিচালিত অটো।

শান্তির বাজার মোটরষ্টেন্ডে শনিমন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার একটি বেটারী পরিচালিত অটো।

by Pravakar Baidya
0 comments 15 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৫ জুলাই: বর্তমানসময়ে শান্তির বাজারে বেটারি পরিচালিত অটোগাড়ীত দৌরাত্ব বৃদ্ধীপেয়েছে। বেপরোয়া গতিতে চলছে এই অটোগুলি। এতেকরে প্রতিনিয়ত কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটেযাচ্ছে। এরইমধ্যে বুধবার রাত্রিবেলায় শান্তির বাজার মোটরষ্টেন্ডে শনিমন্দির সংলগ্ন টি আর ০৮ বি ৩২৩৯ নাম্বারের বেটারি পরিচালিত অটোগাড়ী নিয়ন্ত্রনহারিয়ে গেলারির কাছে মাঠে পরেযায়। গাড়ীতে কোনোযাত্রীছিলোনা। দুর্ঘটনায় অটোচালক আহতহয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিতহয় শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহত অটোচালককে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েযায়। অপরদিকে অটোটি মাঠথেকে উঠানোর জন্য স্থানীয় লোকজনেরা সাায্যের হাত বারিয়েদেয়। জানাযায় দুর্ঘটনায় আহত অটোচালক লাউগাং এলাকার বাসিন্দা বাসুদাস ( ৪১ )। শান্তির বাজার থেকে লাউগাং যাবার পথে এই দুর্ঘটনা বলে জানাযায়। অটো চালক মদমত্ত অবস্থায় ছিলো বলে জানাযায়। অপরদিকে এই রাস্তাটি ভগ্নদশায় পরিনতহয়েরয়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি কাঁদায় পরিপূর্ণ হয়ে থাকে। এই রাস্তাদিয়ে প্রতিনিয়ত অনেক যান চলাচল করে। রাস্তা খারাপহবার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। যেইকোন সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই সকলে চাইছে দ্রুততার সহিত রাস্তাটি মেরামত করা হোক।

Leave a Comment