Home রাজ্যবন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি, শান্তিরবাজারে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু

বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি, শান্তিরবাজারে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু

by Pravakar Baidya
0 comments 12 views

নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: শনিবার শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে ভারতসরকারের সংসকৃতি মন্ত্রনালয় ও সমাজ শিক্ষা সোসাইটির যৌথ উদ্দ্যোগে বন্দেমাতরম জাতীয় সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজনকরাহয়। দুইদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যন সপ্না বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের ভাইস চেয়ারম্যন সত্যব্রত সাহা, সমাজ শিক্ষা সোসাইটির প্রেসিডেন্ট কিশোর কুমার ভৌমিক, বিশিষ্ট সমাজসেবক সুমন দেবনাথ সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানকে কেন্দ্রকরে ফ্লোক ডান্স, ফ্লোক সঙ্গিত ও বসে আঁকো প্রতিযোগীতার আয়োজন করাহয়। বসে আঁকো প্রতিযোগিতা ৫ টি কেটাগরিতে বিভক্তছিলো। আজকের এইসকল প্রতিযোগীতায় মোট ৫২৩ জন অংশগ্রহনকরে। প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদেরমধ্যে ২৫ জনকে বাছাইকরে পুরষ্কৃত করাহবে এবং বাকি সকলকে সার্টিফিকেট প্রদানকরাহবে । আজকের এবং আগামীদিনের কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন সমাজ শিক্ষা সোসাইটির প্রেসিডেন্ট কিশোর কুমার ভৌমিক।

Leave a Comment