Home রাজ্যশান্তিরবাজারে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি

শান্তিরবাজারে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি

by Pravakar Baidya
0 comments 12 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৩ সেপ্টেম্বর: ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও সমাজ শক্তি সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠানের রবিবার সমাপ্তি হলো শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে। গতকাল শনিবার শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। আজ অর্থাৎ রবিবার ছিল সমাপ্তি দিবস। গতকাল অনুষ্ঠিত বসে আঁকো প্রতিযোগিতা, লোকনৃত্য ও লোকসংগীত প্রতিযোগিতায় মোট ৫২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। বসে আঁকো প্রতিযোগিতা ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। রবিবার সমাপ্তি অনুষ্ঠানে গতকালের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ২৫ জনকে পুরস্কৃত করা হয় এবং বাকি সকল প্রতিযোগীকে শংসাপত্র প্রদান করা হয়। এছাড়া গতকাল এবং আজ যারা নৃত্য পরিবেশন করেছে, তাদের মধ্যে থেকে ১০০ জনকে পুরস্কৃত করা হয়। এদিন সমাজ শক্তি সোসাইটির উদ্যোগে শান্তিরবাজার মহকুমার সকল সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ শক্তি সোসাইটির প্রেসিডেন্ট কিশোর ভৌমিক, সমাজ শক্তি সোসাইটির সেক্রেটারি অনুজা বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক দেবাশীষ ভৌমিক সহ অন্যান্যরা। এদিন সমাজ শক্তি সোসাইটির পক্ষ থেকে এক ইউনিটি র‍্যালির আয়োজন করা হয়। পাশাপাশি এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব মিলিয়ে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Leave a Comment