ডেস্ক রিপোর্ট,পশ্চিমবঙ্গ,১০ আগস্ট: দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠানোর অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া মহলে।সৌরভের সচিব তানিয়া ভট্টাচার্য দু’পাতার চিঠি দিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত কয়েক মাস ধরেই অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি সৌরভের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে চিঠি পাঠাচ্ছিলেন। শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। মনে করা হচ্ছিল যে, এমন কেউ এসব চিঠি পাঠাচ্ছেন যিনি হয়তো সৌরভকে পছন্দ করেন না এবং নিজের ব্যক্তিগত ক্ষোভ থেকেই এমনটা করছেন।তবে সোমবার ১০ আগস্ট সৌরভ এবং ডোনাকে উদ্দেশ্যে করে দু’টি চিঠি পাঠানো হয়েছে। অভিযোগ, শুধুমাত্র সৌরভের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্যই করা হয়নি, বরং সৌরভের পরিবারকে গুরুতর হুমকিও দেওয়া হয়েছে। হুমকির ধরন দেখে রীতিমতো গভীর চিন্তায় পড়ে গিয়েছে সৌরভের পরিবার। বিষয়টি এখন জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা জনিত হুমকির পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন তারা। তাই দ্রুত পুলিশের হস্তক্ষেপ ও তদন্তের প্রয়োজন মনে করেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঠাকুরপুকুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই চিঠি পাঠাচ্ছে, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখন দেখার বিষয়, তদন্তে কী উঠে আসে এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।
চিঠি পাঠিয়ে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে হত্যার হু*কি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
15
