Home রাজ্যচরম ক্ষোভ নিয়ে ৮ নং জাতীয় সড়কের অবরোধ তুললেন বিজেপি কর্মীরা, “২০১৬ থেকে বিজেপি করছি, আর করবো না

চরম ক্ষোভ নিয়ে ৮ নং জাতীয় সড়কের অবরোধ তুললেন বিজেপি কর্মীরা, “২০১৬ থেকে বিজেপি করছি, আর করবো না

by Pravakar Baidya
0 comments 11 views

নেট ই নিউজ প্রতিনিধি,শান্তিরবাজার, ৭ অক্টোবর: চরম ক্ষোভ আর হতাশার মধ্যে দিয়ে অবরোধ তুলে নিলেন বিজেপি কর্মী সমর্থকরা

 

নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রাত্রি বেলা থেকে বীরচন্দ্র মনু, মনু পাথর সংলগ্ন ৮ নম্বর জাতীয় সড়কে অবরোধে বসেছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বীরচন্দ্র মনু এডিসি এলাকার বিজেপি কর্মী সমর্থকরা।

 

banner

গতকাল অবরোধের পর প্রশাসনকে সময়সীমা বেঁধে দেওয়া হলেও দুষ্কৃতীদের গ্রেফতার না হওয়ায় আজ সকাল ১১টা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধে বসেন তারা।

 

অবরোধকারীদের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি এনডিএ জোটের দুই মন্ত্রীকে মন্ত্রিত্ব থেকে বের করে দেওয়ার দাবিও জানানো হয়।

Leave a Comment