নেট ই নিউজ প্রতিনিধি, শান্তিরবাজার, ৭ অক্টোবর: আসন্ন দূর্গাপূজায় যাতেকরে কোনপ্রকার অপ্রতিকর ঘটনা নাঘটে সুষ্ঠভাবে যেন সকলে আনন্দের সহিত পূজায় অংশগ্রহনকরতেপারে তারই লক্ষ্যে বুধবার শান্তির বাজার থানার অধীনে সমস্ত পূজা কমিটিকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠীত করাহয়। আলোচনাসভায় পূজা পেন্ডেলে প্রবেশ থেকে শুরু করে বাহির হোওয়া পর্যন্ত বিভিন্ন ট্রাফিক বিধিনিষেধ সম্পর্কে আলোচনাকরাহয়। পূজায় কয়টা পর্যন্ত লাউড স্পীকার বাজানোযাবে, পূজার চাঁদারজন্য লোকজনের বাড়ীঘরে ও বাজারে কতজন যেতেপারবে এবং কতক্ষন পর্যন্ত চাঁদা সংগ্রহকরাযাবে এই সকল বিষয় সহ অন্যান্য আরোবিধিনিষেধ নিয়ে আলোচনাকরাহয়। মূল লক্ষ্য যাতেকরে সকলে আনন্দের সহিত শান্তিপূর্নভাবে পূজা সম্পন্ন করতেপারে। এইসকল বিষয়ে শান্তির বাজার থানার অধীনে বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, দূর্গাপূজা আয়োজকদের সচেতনকরাহয়। এই আলোচনাসভায় থানার পক্ষথেকে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমা, শান্তির বাজার থানার ওসি রাজুদত্ত , থানার সেকেন্ড ওসি এস আই সমীর বিশ্বাস সহ অন্যান্যরা। আজকের আলচনাসভায় আলোচ্য বিষয়নিয়ে সংবাদমাধ্যমকে জানালেন শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমা।
আসন্ন দূর্গাপূজার বিভিন্ন বিধিনিষেধ নিয়ে শান্তিরবাজার থানায় এক আলোচনাসভা অনুষ্ঠীত করাহয়
7
