Home অপরাধশান্তিরবাজারে একমাত্র সন্তানকে ফেলে নিখোঁজ গৃহবধূ

শান্তিরবাজারে একমাত্র সন্তানকে ফেলে নিখোঁজ গৃহবধূ

by Pravakar Baidya
0 comments 32 views

সান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ের ঠিক পাশের এলাকা, অর্থাৎ সুভাষ কলোনি থেকে এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম শঙ্করী মিত্র দে বয়স(৩৯)। জানা যায়, গত ৬ জুলাই, সোমবার বেলা ১১টা তিনি সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যান।ভুক্তভোগী স্বামী রঞ্জিৎ দে জানান, পারিবারিক কলহের জেরে অভিমান করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় তিনি নিজের সঙ্গে নগদ ৬০ হাজার টাকা, কিছু সোনার অলঙ্কার এবং নিজের ও পরিবারের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ঘরের দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিসপত্র নিয়ে গেছেন।তিনি আরও জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকে তাদের একমাত্র পুত্র সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছে এবং প্রতিনিয়ত কান্নাকাটি করছে। উপযুক্ত খাবার ও ঘুমের অভাবে শিশুটির শারীরিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। নিখোঁজের পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছে স্বামী রঞ্জিৎ দে। বর্তমানে নিখোঁজ গৃহবধূর পরিবার তার কোনো হদিস পাচ্ছে না। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান, তবে দ্রুত নিখোঁজ পরিবারকে অথবা স্থানীয় থানায় যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

Leave a Comment