বাইখোরা, ১৬ জুলাই: ভক্তি আর আনন্দের সুরে মুখরিত হল দক্ষিণ ত্রিপুরা অন্তর্গত বাইকরা ইসকন মন্দির। আজ এখানে ধুমধামের সাথে পালিত হল ভগবান জগন্নাথের রথযাত্রা। বাইখোরা ইসকন মন্দিরে আজ সকাল থেকেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। রথযাত্রাকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যের মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইখোরা ইসকন মন্দিরের অধ্যক্ষ কার্তিক প্রভু, বিশিষ্ট প্রভু শ্রী কে মাধব সহ দক্ষিণ জেলার অন্যান্য বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে রথযাত্রার মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে প্রভু শ্রী কে
মাধব বলেন, “রথযাত্রার মূল বার্তা হল ভগবান নিজে ভক্তের কাছে আসেন। জাত-ধর্ম নির্বিশেষে এই উৎসবে সবাই সামিল হতে পারে। প্রসাদ বিতরণ আর নাম সংকীর্তনের মূর্ছনায় মন্দির চত্বর ছিল মুখরিত। ভক্তদের উৎসাহ আর ধর্মীয় আবহে আজ যেন বাইখোরার বাতাসও হয়ে উঠেছিল পুণ্যময়। নয় দিন পর উল্টো রথের মাধ্যমে জগন্নাথ দেব পুনরায় মন্দিরে ফিরবেন। আজকের এই মহোৎসবে ভক্তদের উপস্থিতি ছিল সত্যিই নজর কাড়ার মতো।
