Home রাজ্যশিক্ষক দিবসে বেসরকারি স্কুলে অদ্ভুত কাণ্ড: রাধাকৃষ্ণণের বদলে নেহরুর ছবিতে শ্রদ্ধা, বিতর্কে স্কুল কর্তৃপক্ষ

শিক্ষক দিবসে বেসরকারি স্কুলে অদ্ভুত কাণ্ড: রাধাকৃষ্ণণের বদলে নেহরুর ছবিতে শ্রদ্ধা, বিতর্কে স্কুল কর্তৃপক্ষ

by Pravakar Baidya
0 comments 5 views

ভারত,৬ সেপ্টেম্বর : শিক্ষক দিবসের মতো পবিত্র দিনেও দায়িত্বজ্ঞানহীনতার ছবি ধরা পড়ল একটি বেসরকারি স্কুলে।জানা গেছে, শনিবার শিক্ষক দিবস উপলক্ষে ওই স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু সেখানে প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবির পরিবর্তে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ছবি সামনে রেখে শিক্ষক দিবস পালন করা হয় বলে অভিযোগ।
স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, শিক্ষক দিবসের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ কতটা ওয়াকিবহাল। এটি নিছক ভুল নাকি ইতিহাস সম্পর্কে অজ্ঞতা, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে এমন ভুল কোনোভাবেই কাম্য নয়। এতে ছাত্রছাত্রীদের কাছে ভুল বার্তা যাবে।

Leave a Comment