নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার, ৬ সেপ্টেম্বর: ভারতীয় জনতা পার্টির কৃষাণ মোর্চার নবগঠিত প্রদেশ কমিটির পরিচিতি পর্ব ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে। নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূল স্তরে সক্রিয় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।
আজকের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, কৃষাণ মোর্চার রাজ্য কমিটির সভাপতি প্রবীর বরণ রায়, প্রদেশ কৃষাণ মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সত্যব্রত সাহা এছাড়াও উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার বিভিন্ন জেলার সভাপতি ও অন্যান্য পদাধিকারীরা।বৈঠকে নবগঠিত প্রদেশ কমিটির সদস্যদের সঙ্গে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রাজ্যের কৃষকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সংশ্লিষ্ট মহলে তুলে ধরা, কৃষকদের সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়া এবং কৃষকদের সঙ্গে সংগঠনের যোগাযোগ আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, ত্রিপুরার অর্থনীতিতে কৃষি ও কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষকদের স্বার্থে কাজ করার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি, সরকারি কৃষি প্রকল্প, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষকদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে কৃষাণ মোর্চাকে আগামী দিন আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনকে বুথ ও মণ্ডল স্তর পর্যন্ত আরও শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করা হয়। আগামী দিনে কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে ধারাবাহিকভাবে কাজ করার বার্তা দেওয়া হয় বৈঠক থেকে।সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে নবগঠিত প্রদেশ কৃষাণ মোর্চা কমিটি নতুন উদ্যমে কৃষকদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলের।
নবগঠিত প্রদেশ কৃষাণ মোর্চা কমিটির পরিচিতি ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আজ।
4
