Home রাজ্যশান্তির বাজারে হতে চলেছে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দশম অধিবেশন

শান্তির বাজারে হতে চলেছে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দশম অধিবেশন

by Pravakar Baidya
0 comments 20 views

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার, ৬ সেপ্টেম্বর : শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির দশম আন্তর্জাতিক অধিবেশন। আগামী ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে এই আন্তর্জাতিক অধিবেশন।এই ঐতিহাসিক অধিবেশনকে কেন্দ্র করে আজ অর্থাৎ রবিবার শান্তির বাজারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, সচিব বিদ্যুৎ দেবনাথ, কোষাধ্যক্ষ সমর সরকার, সহ-সচিব নকুল দাস এবং শংকর ভট্টাচার্যী, লিটন দেবনাথ সহ সমিতির অন্যান্য সদস্যরা।সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসার এবং তাকে বিশ্ব দরবারে তুলে ধরাই হল এই সমিতির মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে এই সমিতি বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। এবারের দশম অধিবেশন সেই ধারাবাহিকতারই এক গুরুত্বপূর্ণ অধ্যায়।তারা আরও জানান, এই আন্তর্জাতিক অধিবেশনে দেশ-বিদেশের বহু বিশিষ্ট সাহিত্যিক, কবি, গবেষক এবং সংস্কৃতি প্রেমী মানুষ অংশগ্রহণ করবেন। বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে হবে গভীর আলোচনা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।এই অধিবেশনকে ঘিরে ইতিমধ্যেই শান্তির বাজার জুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শান্তির বাজারের মতো জায়গায় এত বড় মাপের একটি আন্তর্জাতিক অনুষ্ঠান হতে চলায় খুশি এলাকার আপামর বাংলা ভাষা প্রেমী মানুষ।

Leave a Comment