ডেস্ক রিপোর্ট, ২৫ সেপ্টেম্বর :
প্রধানমন্ত্রী মোদীর ৭৬ তম জন্মদিনে ৭৬ কেজি দুধ ঢেলে মোদির ছবিকে স্নান! ৭৬ জন পুরোহিত দিয়ে আরতি, পটনায় যা হলো দেখে চোখ কপালে।
দেশে কখনও কোনো প্রধানমন্ত্রীর জন্মদিনে এমন দৃশ্য দেখা যায়নি! যা হলো পটনায়!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিন উপলক্ষে বিহারের পটনায় আয়োজন হলো রাজকীয় পূজার! গঙ্গার পাড়ে, কালীঘাটে!
আয়োজনে কোনো খামতি রাখা হয়নি। ৭৬ তম জন্মদিন বলে ৭৬ জন পুরোহিতকে আনা হলো! বৈদিক মন্ত্র, শঙ্খধ্বনি, আরতি – সব হলো। কিন্তু কার আরতি? স্বয়ং মোদির ছবির!
এরপরই সবচেয়ে চমকে দেওয়া দৃশ্য! মোদির বিশাল কাটআউট এনে তার উপর ঢালা হলো ৭৬ কেজি দুধ! যাকে বলা হচ্ছে ‘দুগ্ধাভিষেক’! যেমন ভগবানকে স্নান করানো হয়, ঠিক সেভাবেই দুধ দিয়ে স্নান করানো হলো মোদির ছবিকে!
সেখানে বাজলো ‘বার বার ইয়ে দিন আয়ে, তুম জিয়ো হাজারো সাল’ গান! হলো যজ্ঞ, পুজোআচ্চা! শেষে মিষ্টি বিতরণ আর ‘ভারত মাতা কি জয়’ স্লোগান! এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
বোরিং রোডের শিবমন্দিরে যজ্ঞ, কাটিহারে ৭৬ কাপ চা বিলি – গোটা বিহার জুড়ে উৎসব!
কিন্তু এই ভক্তি নিয়েই উঠছে তুমুল বিতর্ক! নেটিজেনরা বলছেন – আগে শুধু মালা পরাতো, এখন ভগবান বানিয়ে দিচ্ছে! আগামী বছর থেকে প্রসাদ বিতরণ হবে নাকি?
আরেকজন লিখেছেন, হিন্দু ধর্মে জীবিত ব্যক্তির ছবিতে আরতি করার রীতি নেই! এটা কি ভক্তি নাকি বাড়াবাড়ি?

