ডেস্ক রিপোর্ট ,২৫ সেপ্টেম্বর : রেশন কার্ড থাকলেই বিনামূল্যে এসি? গরম থেকে বাঁচতে মোদি সরকার ফ্রিতে দিচ্ছে এয়ার কন্ডিশনার? এমনই এক ভিডিওতে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া!
ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বলছেন – “এবার বেশি গরম পড়েছে। তাই জনগণের স্বার্থে বিনামূল্যে এসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপনার একটি রেশন কার্ড থাকলে আপনি একটি এসি পাবেন।”
ব্যাস! এই ভিডিও দেখার পরই হুড়োহুড়ি পড়ে গেছে। সবাই ভাবছে, সত্যিই কি রেশন কার্ড দেখালেই মিলবে ফ্রি এসি?
কিন্তু আসল সত্যিটা জানলে চমকে যাবেন!
এই ভাইরাল ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছে সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো, PIB। PIB সাফ জানিয়ে দিয়েছে, এই ভিডিওটি ১০০% ভুয়ো! পুরোটাই FAKE!
PIB জানিয়েছে, প্রধানমন্ত্রী এমন কোনো ঘোষণাই করেননি। এটি একটি AI দিয়ে তৈরি করা নকল ভিডিও। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে মোদির মুখে এই মিথ্যে কথাটি বসিয়ে ভাইরাল করে দিয়েছে।
সরকারের তরফে সতর্ক করে বলা হয়েছে, রেশন কার্ড হোল্ডারদের ফ্রিতে এসি দেওয়ার কোনো স্কিম নেই। এই ধরনের ভুয়ো খবরে কেউ বিশ্বাস করবেন না, আর শেয়ারও করবেন না।
তাহলে বুঝতেই পারছেন, AI এখন কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে! চোখের সামনে প্রধানমন্ত্রীকে দিয়ে মিথ্যে বলানো হচ্ছে!

