Home ত্রিপুরাশান্তিরবাজার পুর পরিষদের উদ্যোগ, ২৫টি নতুন স্টলের চাবি তুলে দেওয়া হল সুবিধাভোগীদের হাতে।

শান্তিরবাজার পুর পরিষদের উদ্যোগ, ২৫টি নতুন স্টলের চাবি তুলে দেওয়া হল সুবিধাভোগীদের হাতে।

by Pravakar Baidya
0 comments 44 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২আগস্ট:  স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে শান্তিরবাজার পুর পরিষদ। সেই উদ্যোগের অংশ হিসেবে রবিবার শান্তিরবাজার পুর পরিষদের কনফারেন্স হল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় হকার ও ব্যবসায়ীদের হাতে নবনির্মিত ২৫টি স্টলের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।শান্তিরবাজার জেলা হাসপাতালের সামনে নির্মিত এই নতুন স্টলগুলো স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার জন্য বরাদ্দ করা হয়েছে। ফিতা কেটে প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার পুর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য।পুর পরিষদ সূত্রে জানানো হয়, এলাকার বেকারত্ব হ্রাস, ক্ষুদ্র ব্যবসার প্রসার এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও কর্মসংস্থান সৃষ্টি ও জনকল্যাণমূলক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুর পরিষদ একইভাবে কাজ করে যাবে বলেও জানানো হয়। আজকের এই অনুষ্ঠানে
পৌরমাতা স্বপ্না বৈদ্য ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পুর পরিষদের ডেপুটি সিইও পবিত্র দাস, শান্তিরবাজার মহকুমা শাসক তথা পুর পরিষদের সিইও তরুণ কান্তি সরকার, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ শীল এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী এবং স্টলপ্রাপ্ত সুবিধাভোগীরা।

নতুন স্টল বরাদ্দের ফলে বহু স্থানীয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীর স্থায়ীভাবে ব্যবসা পরিচালনার সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। এই উদ্যোগকে ঘিরে সুবিধাভোগীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ লক্ষ্য করা যায়।

Leave a Comment