324
ডেস্ক রিপোর্ট, শান্তিরবাজার,১২ সেপ্টেম্বর: এই মুহূর্তের বড় খবর: শান্তিরবাজারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সিপিআইএম প্রার্থী I আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের আগেই বড় জয় পেল বামেরা। শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের তাকমাছড়া ভিলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী।জানা গেছে, তাকমাছড়া ভিলেজের ৩ নম্বর ওয়ার্ডের ৫ নং আসনে সিপিআইএম প্রার্থী ছিলেন সন্ধ্যা রানী দাস। এই আসনে বিজেপি, কংগ্রেস সহ অন্য কোনো দলই কোনো প্রার্থী দেয়নি। ফলে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষিত হয়েছেন সিপিআইএম প্রার্থী সন্ধ্যা রানী দাস।এই জয়ের ফলে এলাকায় বাম কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া।
