শান্তিরবাজারে মোদীর ২৫ বছরের সুশাসন নিয়ে পথনাটক পরিবেশন

by Pravakar Baidya
0 comments 18 views

নেট ই নিউজ প্রতিনিধি, শান্তিরবাজার, ১০ অক্টোবর:

শান্তিরবাজার মহকুমা সাহিত্য পরিষদের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকারের ব্যবস্থাপনায় শনিবার শান্তিরবাজার এপি এম সি মার্কেটে এক বিশেষ পথনাটক পরিবেশিত হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের সুশাসনকে কেন্দ্র করে এই পথনাটকের আয়োজন করা হয় ।পথনাটকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক কর্মকাণ্ড, তাঁর গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এদিন শান্তিরবাজার স্হিত এপি এম সি বাজারে এই পথনাটকটি পরিবেশন করা হয়। এই অভিনব উদ্যোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Comment