Home রাজ্যশান্তিরবাজারে মানবিকতার নজির, অসুস্থ রোগীর পাশে দাঁড়ালো দেশবন্ধু ক্লাব

শান্তিরবাজারে মানবিকতার নজির, অসুস্থ রোগীর পাশে দাঁড়ালো দেশবন্ধু ক্লাব

by Pravakar Baidya
0 comments 10 views

নেট ই নিউজ প্রতিনিধি, শান্তিরবাজার, ১০ অক্টোবর: দক্ষিণ তাকমা থেকে এক অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করল শান্তিরবাজার দমকল বাহিনী।

 

জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর আসে, দক্ষিণ তাকমা এলাকায় এক গৃহবধূর শরীরে আগুন লেগেছে।

 

banner

খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন।

 

স্থানীয় এবং তার স্বামীর সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা যায়, ঘরে মশা তাড়ানোর জন্য ধূপকাঠি জ্বালাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় স্বামী ঘরে ছিলেন না।

 

স্থানীয়রা আরও জানান, ওই গৃহবধূ ক্যান্সারে আক্রান্ত। গতকালই কেমো দিয়ে তাকে বাড়িতে আনা হয়েছিল। তার নাম জামিলা বিবি, বয়স ৪০, স্বামী রহমত আলী।

 

দমকল বাহিনীর এই দ্রুত পদক্ষেপের জন্য এলাকাবাসী সকলেই তাদের প্রশংসা করেছেন।

 

কিন্তু এরপরই সামনে আসে অন্য এক ছবি।

 

শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন রোগীর পরিবার। জেলা হাসপাতাল থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স নেই, এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

বিষয়টি তৎক্ষণাৎ শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং এর কানে যায়। তিনি তৎক্ষণাৎ শান্তিরবাজারের সুপরিচিত দেশবন্ধু ক্লাবের সদস্যদের বিষয়টি জানান।

 

খবর পেয়ে দেশবন্ধু ক্লাব মানবতার নজির গড়ে। তাদের ক্লাবের অ্যাম্বুলেন্স দিয়েই ওই অগ্নিদগ্ধ গৃহবধূকে আগরতলায় পাঠানো হয়।

 

একদিকে জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে দেশবন্ধু ক্লাবের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে গোটা শান্তিরবাজার।

Leave a Comment