Home খেলাধুলাওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট খেতাব জয়ী সাবরুম বিন্দাস বয়েস।

ওরিয়েন্টাল ফুটবল টুর্নামেন্ট খেতাব জয়ী সাবরুম বিন্দাস বয়েস।

by Pravakar Baidya
0 comments 15 views

বিলোনিয়া,২৬ আগস্ট: জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করতে সক্ষম হয় সাব্রুম বিন্দাস বয়েজ। ১-০ গোলে বিলোনিয়া গোলমাল একাদশকে হারিয়ে মাঠ ছাড়ে সাব্রুমের বিন্দাস বয়েজ। একমাস ব্যাপি চলা বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নক আউট ফুটবল টুর্নামেন্টের বুধবার ছিল সমাপ্তি অনুষ্ঠান ও ফাইনালের মহারন। বিদ্যাপিঠ মিনি স্টেডিয়ামে আয়োজিত হয় এই ফুটবল টুর্নামেন্ট। প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করে থাকে বিলোনিয়া শহরের বনেদী ক্লাবের মধ্যে বনকর ওরিয়েন্টাল ক্লাব। এইবছরও তার ব্যতিক্রম হয়নি। ২৫টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্ৰহন করলেও ফাইনাল ম্যাচ পর্যন্ত জয়ের ধারা বজায় রাখে সাব্রুম বিন্দাস বয়েজ। অপরদিকে এই টুর্নামেন্টে প্রথমবার অংশ গ্ৰহন করে গোলমাল একাদশ প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে ছাড়পত্র পেলেও সাব্রুম বিন্দাস বয়েজের মুখোমুখি হয়ে ছিটকে গিয়ে রানার্স ট্রফি ঘরে তুলে নিল। ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য বুধবার সকাল থেকে ফুটবল প্রেমীরা বিদ্যাপিঠ মিনি স্টেডিয়ামে ভিড় জমাতে থাকে। বেলা যত বাড়তে থাকে দর্শকদের ভিড়ে ঠাসা হয়ে পড়ে মিনি স্টেডিয়াম । এক কথা বলা যায় মিনি স্টেডিয়াম কানায় যেমন পরিপূর্ণ, তেমনি স্টেডিয়ামের আশপাশের বাড়ি ছাদেও দর্শকদের ভিড় দেখা গেছে। এছাড়া আশপাশের গাছেও বাদুর ঝোলার মতো ফুটবল খেলা উপভোগ করেছে। মোদ্দাকথা ফুটবল জ্বরে ভেসেছে বিলোনিয়া। অপ্রিতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীদেরও দেখা গেছে মাঠে। কিন্তু এত দর্শক মাঠে ধারন করেছে শেষমেশ ফুটবল কমিটি দর্শকদের ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে।সবকিছু মিলিয়ে শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয় বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নক আউট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট । এই ফাইনাল টুর্নামেন্টে দুই শক্তিশালী দল মুখোমুখি হয় বিলোনিয়া গোলমাল একাদশ বনাম সাব্রুম বিন্দাস বয়েজ। ফাইনাল ম্যাচের সমাপ্তি অনুষ্ঠানের শেষে অতিথিদের দুই দলের ফুটবলারদের সাথে পরিচিতির পর ঘড়ির কাঁটা বিকেল চারটায় রেফারি সঞ্জয় বিশ্বাসের বাঁশি হুইসেলের সাথে সাথে শুরু হয় দুই দলের খেলা। খেলার শুরুতে উভয় দলই মারমুখী হয়ে উঠে । আক্রমনাত্মক ভঙ্গিতে একে অপরের গোলবারের দিকে বল ঢুকিয়ে গোল দেওয়ার চেষ্টা করে। কিন্তু ডিফেন্স ভেঙ্গে কেউ কারোর গোলবারের দিকে বল ঢুকাতে পারেনি। অবশেষে ১৫ মিনিটের মাথায় বিন্দাস বয়েজের পক্ষ থেকে আদিত্য সাকিয়া একটি গোল করে। গোল পরিশোধ করতে মরিয়া হয়ে উঠে গোলমাল একাদশ। কিন্তু প্রথমার্ধে তা আর হয়ে ওঠেনি। দ্বিতীয়ধে খেলা শুরু হলেও গোলমাল একাদশ কয়েকটি গোল করার সুযোগ পেলেও হাতছাড়া হয়ে যায়। উভয় দলই মারমুখী হয়ে গোল করার চেষ্টার পরও কোন দলই গোল করতে পারেনি আর । ৯০ মিনিটের খেলা শেষে ১-০ গোলে বিন্দাস বয়েজ, গোলমালকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ মুকুট মাথায় ধারণ করে । অপরদিকে রানার্স আপ হয় গোলমাল একাদশ। চ্যাম্পিয়নশিপ সাব্রুম বিন্দাস বয়েজের হাতে রানিংg শিল্ড, চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ দুই লক্ষ টাকা পুরষ্কার তুলে দেন বিলোনিয়া পৌরসভার চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। অপরদিকে গোলমাল একাদশের হাতে রানার্স ট্রফি ও নগদ দেড় লক্ষ টাকা পুরষ্কার তুলে দেন কাউন্সিলর রিনা দাস। এছাড়া বেস্ট প্লেয়ার খেতাব অর্জন করেন গোলমালের সামসং‌ জুনিয়র , অপরদিকে বেস্ট গোলকিপার হিসেবে খেতাব অর্জন করেন সাব্রুমের বিন্দাস বয়েজ যোগেশ ভানিয়ার । ফাইনাল ম্যাচের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথ্য আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার, জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি আই এএস সহ অন্যান্য অতিথিবৃন্দরা ও টুর্নামেন্ট কমিটির সভাপতি ও সম্পাদক।

Leave a Comment