নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার, ১০ আগস্ট : ঘটনার বিবরনে জানাযায় গত শনিবার জোলাইবাড়ীর পশ্চিম পিলাক দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে পাঠরত ৭ জন ছাত্রকে মারধোর করে বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা কৃষ্ণা মজুমদার ও বিদ্যালয়ের ক্লার্ক কৃষ্ণ লোধ এমনটাই অভিযোগ। অভিভাবকের অভিযোগ বিদ্যালয়ের ক্লার্ক কৃষ্ণ লোধ পাদিয়ে ছাত্রদের যত্রতত্র লাথিমারে। এতেকরে কিছু ছাত্রের বুকে ও পেটে আঘাতপ্রাপ্তহয়ে গুরতর আহতহয়। ঘটনার সঙ্গে সঙ্গে ছাত্রদের জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েগিয়ে চিকিৎসাকরানোহয়। সোমবার অভিভাবকরা বিদ্যালয়েগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অভিভাবকের অভিযোগ উনাদের ছেলের যদি কোনোপ্রকারের অপরাধ করেথাকে তাহলে অভিভাবকদের জানানো উচিত ছিলো। কিকরো বিদ্যালয়ের একজন ক্লার্ক এইভাবে লাথিমেরে ছাত্রদের উপর আক্রমন করে তানিয়ে প্রশ্নকরতে শুরুকরেছে। অভিভাবকরা জানান এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক তপন চক্রবর্তীর নিকট জানালে তিনি জানান এইবিষয়ে যদি কোনছাত্র প্রতিবাদকরে তাদেরকে টি সি দিয়ে বিদ্যালয়থেকে বারিতে পাঠিয়েদেওয়াহবে এমটাই অভিযোগ। বিদ্যালয়ের ৭ জন ছাত্র আক্রান্তহবার খবরপেয়ে বিদ্যলয়ের শিক্ষিকা কৃষ্ণা মজুমদার ও ক্লার্ক কৃষ্ণলোধকে বাচানোর জন্য মাঠেনামে শাসকদলের কিছুসংখ্যক লোক। বিদ্যালয়ের ছাত্র আক্রান্তহবার সংবাদ সংগ্রহ করতেগিয়ে শাসকদলের কয়েকজন কর্মীর হাতে হেনস্তার শিকারহতেহয় নিউজ তৎকালের জোলাইবাড়ীর প্রতিনিধি বীরবাহাদুর ত্রিপুরাকে। সংবাদ সংগ্রহের সময় বীর বাহাদুর ত্রিপুরার কাছথেকে মোবাইল ছিনতাই করেনিয়েযায় এবং প্রানেমেরেফেলার হুমকিদেয়। এইঘটনাকে সম্পূন্নভাবে ধামাচাপাদেওয়ার প্রচেষ্টা চালানোকে কেন্দ্রকরে বিক্ষুব্ধহয়েপরে অভিবাবকমহল। সকলে চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রীযেন ঘটনার সুষ্ঠতদন্তকরে ঘটনার সাথে জরিতদের উপযুক্ত শাস্তি প্রদানকরে। তানাহলে আগামিদিনে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়মুখীহতে সংকোচবোধকরবে। এতেকরে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারেরদিকে চলেযাবে। এখন দেখারবিষয় ছাত্রদের উপর আক্রমনের এইটনাকে কেন্দ্রকরে ঘটনার সাথে জরিতদের প্রতি কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে রাজ্যসরকার।
পশ্চিম পিলাক দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা ও এক ক্লার্কের হাতে আক্রান্ত ছাত্ররা।
19
