নিজস্ব প্রতিনিধি,শান্তিরবাজার,১০ আগস্ট: ৩৬ শান্তিরবাজার বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রী প্রমোদ রিয়াং প্রতিনিয়ত এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর সুবিধার কথা মাথায় রেখে তার বিধায়ক তহবিলের অর্থে পতিছড়ি ড্রপগেট এলাকায় একটি যাত্রী শেড নির্মাণ করে দিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে সেই যাত্রী শেডটি রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে শেডের চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছে। যাত্রীদের বসার জায়গা এবং টাইলসগুলিতেও জমে রয়েছে নোংরা আবর্জনা। কেউ নিয়মিত পরিষ্কার না করায় আজ এর এই অবস্থা। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী এবং শিশুরা প্রতিদিন এই শেডে অপেক্ষা করে। তাই শেডটি নিয়মিত পরিষ্কার রাখা খুব জরুরি।”স্থানীয়দের মতে, যাত্রীদের সুবিধার জন্য তৈরি করা শেড যদি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে, তাহলে এর আসল উদ্দেশ্যই ব্যাহত হয়। বিধায়কের এই মহৎ উদ্যোগের নাম যাতে খারাপ না হয়, সেজন্য যাত্রী শেডগুলিকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।এই প্রেক্ষিতে এলাকার ভিলেজ কমিটি, স্থানীয় পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে দ্রুত যাত্রী শেডটি পরিষ্কার করে যাত্রীদের ব্যবহারের উপযোগী করে তোলা হয়।উল্লেখ্য, বিধায়ক প্রমোদ রিয়াং প্রতিনিয়ত শান্তিরবাজার এলাকার স্বার্থে কাজ করে যাচ্ছেন এবং অনেক পরিশ্রম করছেন। এখন দেখার বিষয়, স্থানীয়দের এই আবেদনের পর প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়।
17
