Home রাজ্যরক্তদান শিবিরের মাধ্যমে পুরনো ছন্দে যুব মোর্চা, জোলাইবাড়িতে ৭০ যুবকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

রক্তদান শিবিরের মাধ্যমে পুরনো ছন্দে যুব মোর্চা, জোলাইবাড়িতে ৭০ যুবকের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

by Pravakar Baidya
0 comments 5 views

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা জোলাই বাড়ি যুব মোর্চার উদ্যোগে সেবা, সংকল্প ও অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে জোলাইবাড়িতে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জোলাইবাড়ি-বিলোনিয়া সড়কের মাথায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক বিপ্লব সেন, ৩৮ জোলাইবাড়ি মণ্ডলের সভাপতি সুজিত দত্ত, বিজেপি যুব মোর্চার প্রদেশ কমিটির সহ-সভাপতি প্রসেনজিৎ পাল, যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সুদীপ গোপ, জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চেয়ারম্যান তাপস দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।শিবিরে যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রায় ৭০ জন যুবক স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন। রক্তদানের মাধ্যমে মানবসেবার পাশাপাশি সমাজের প্রতি যুব সমাজের দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়।এদিন যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সুদীপ গোপ বলেন, যুব মোর্চা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, সমাজের মানুষের পাশে দাঁড়ানোও সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। সামাজিক দায়বদ্ধতার এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে জোলাইবাড়িতে যুব মোর্চা ফের সাংগঠনিকভাবে সক্রিয় ও জনসংযোগমুখী হচ্ছে—এমনটাই মনে করছেন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা।

Leave a Comment