16
নেট ই নিউজ প্রতিনিধি, শান্তিরবাজার, ১৩ অক্টোবর:শান্তিরবাজার মহকুমার বকাফা ব্লকের অন্তর্গত বীরচন্দ্র নগর এডিসি ভিলেজে বিজেপিকে বাইরে রেখেই ভিলেজ কাউন্সিল গঠন করলো তিপ্রা মথা ও সিপিআইএম।
জানা গেছে, বীরচন্দ্র নগর ভিলেজে মোট ৫টি আসন বিশিষ্ট তিপ্রা মথা পেয়েছে ৩টি আসন এবং সিপিআইএম পেয়েছে ২টি আসন। সেই হিসেবে যৌথ সমর্থনে ভিলেজ কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয় দুই দল।মঙ্গলবার বকাফা ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে সমর্থনের চিঠি জমা দেন নির্বাচিত সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সিপিআইএম শান্তিরবাজার মহকুমা কমিটির নেতৃত্ব ও মথার নির্বাচিত প্রতিনিধিরা। সিপিআইএমের তরফে বিনা শর্তে মথাকে সমর্থন জানানো হয়েছে।
